অ্যাপ নির্মাতাদের গুগলের সতর্কবার্তা

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৩৫  
ব্যবহারকারীর গোপনীয়তা অক্ষুণ্ন রাখতে এবার অ্যাপ নির্মাতাদের সতর্ক বার্তা পাঠালো গুগল। প্লে-স্টোরে থাকা কোনো অ্যাপ যেন গোপনে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য এই বার্তা পাঠানো হয়েছে। অ্যাপের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের আওতায় অবস্থানের তথ্য সংগ্রহের অভিযোগ উঠা অ্যাপগুলোকে নতুন রিভিউ প্রসেসের মাধ্যমে পর্যালোচনা করা হবে। বিষয়টি অ্যাপ নির্মাতাদের জানিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে গুগল।